ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

গনেশ পুজা করলেন সালমান-শাহরুখ

#

বিনোদন ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২২,  4:12 PM

news image

বলিউড অভিনেতা সালমান খান মুম্বাইয়ে তাঁর বোন অর্পিতা খানের বাড়িতে গণেশ চতুর্থী উদযাপন করার সময় আরঁতি পরিবেশন করেছেন। গতকাল বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুজা উদযাপনের একটি ভিডিও শেয়ার করেন সালমান।  অনুষ্ঠানে সালমান একটি সাদা শার্ট ও নীল ডেনিম এবং কালো জুতা পড়েছিলেন। সালমান একটি শিশুর দিকে ইঙ্গিত করেছিলেন যেন সে তাঁর সঙ্গে যোগ দেয়। ছেলেটি মাথা নাড়লে সালমান হেসে আরঁতি করতে থাকে। এছাড়াও অর্পিতার বাড়ির পুজার অনুষ্ঠানে রিতেশ দেশমুখ ও জেনেলিয়া দম্পতি, ক্যাটরিনা কাইফসহ অনেক নামকরা তারকারা উপস্থিত ছিলেন।  

এদিকে বলিউড বাদশা শাহরুখ খানও প্রতি বছরের মত গণপতি (গনেশ দেবতা) ঘরে এনেছেন এবং বেশ ঘটা করেই পুজার আয়োজন করেছেন। ছোট পূত্র আব্রামের সঙ্গে গণপতি বাবার আহ্বান করেন কিং খান। সামাজিক যোগাযাগ মাধ্যমে গণপতির ছবিও শেয়ার করেন শাহরুখ এবং সেই সঙ্গে প্রত্যেকে যাতে ভাল থাকে সেই প্রার্থনা জানান। গনপতি যেন প্রত্যেকের স্বপ্ন পূরণ করেন, সেই প্রার্থনাও করতে দেখা যায় বলিউডের সুপারস্টারকে। এছাড়াও আলিয়া ভাট, শিল্পা শেঠি, কারিনা কাপুর, সারা আলি খান, অক্ষয় কুমারসহ বড় সকল তারকা নিজ নিজ বাড়িতে গনপতি পুজার আয়োজন করেছিলেন। বেশ উৎসবমুখর পরিবেশেই গনপতি বাবাকে স্বাগত জানিয়ে বলিউডের সমৃদ্ধি কামনা করেছেন সকলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম