ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

গত ২৪ ঘণ্টায় বিশ্ব করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুলাই, ২০২২,  10:09 AM

news image

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩ লাখ ৮৬ হাজার ৬২ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছেন ৭২৭ জনের। রোববার (৩ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে গতকাল (শনিবার) ১ হাজার ৩৩৭ জনের মৃত্যু এবং ৭ লাখ ১৭ হাজার ৯১৭ জন আক্রান্ত হয়েছিলেন। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ কোটি ৪০ লাখ ৩১ হাজার ৫ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৬০ হাজার ৭৮৭ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮৪ হাজার ৭০০ জন আক্রান্ত হয়েছেন ইতালিতে। মৃত্যুর তালিকায় শীর্ষে ব্রাজিল। দেশটিতে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২৪৫ জন এবং মারা গেছেন ২৭ জন। তাইওয়ানে মারা গেছেন ৯৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৮২৭ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১২৫ জন এবং মারা গেছেন ১৬ জন। রাশিয়ায় মারা গেছেন ৫১ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৮৫ জন। উত্তর কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১০০ জন এবং মারা গেছেন ৭৩ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৬৮৯ জন এবং মারা গেছেন ৫৪ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০৮ জন এবং মারা গেছেন ১৭ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৬৫ জন এবং মারা গেছেন ৩৮ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম