ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত ও মৃত্যু কমেছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে, ২০২২,  10:10 AM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৫ লাখ ৪৪ হাজার ৭৫০ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৭৬ জনের। এর আগে গতকাল (শুক্রবার) ৫ লাখ ৯২ হাজার ৯৫৪ জন আক্রান্ত এবং ১ হাজার ৯৩৪ জনের মৃত্যু হয়েছিল। শনিবার (১৪ মে) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ২ লাখ ৮৪ হাজার ২২৯ জন এবং মৃত্যু হয়েছে ৬২ লাখ ৮৬ হাজার ৫১৯ জনের। সুস্থ হয়েছেন ৪৩ কোটি ৩০ লাখ ৯০ হাজার ৯৯৩ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫৮৯ জন এবং মৃত্যু হয়েছে ২৭২ জনের। জার্মানিতে আক্রান্ত ৬৭ হাজার ৬৭০ জন এবং মৃত ১৮১ জন, অস্ট্রেলিয়ায় আক্রান্ত ৫১ হাজার ৭৭৩ জন এবং মৃত ৫১ জন, জাপানে আক্রান্ত ৪২ হাজার ৩৭৮ জন এবং মৃত ৪১ জন, ইতালিতে আক্রান্ত ৩৮ হাজার ৫০৭ জন এবং মৃত ১১৫ জন, ব্রাজিলে আক্রান্ত ২৫ হাজার ৬০৯ জন এবং মৃত ১৩০ জন, স্পেনে আক্রান্ত ২২ হাজার ৭৪৪ জন এবং মৃত ১০৭ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম