ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্ল্যাকআউটের ঝুঁকিতে জাতীয় গ্রিড প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে এলেন তারেক রহমান ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারন বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশুর সাত জেলায় এখনও পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার সৌদি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের, বাড়ছে উত্তেজনা মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশি আটক বৃষ্টির পরও বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় কক্সবাজারে বন্যার ভয়াবহতা: রোহিঙ্গাসহ নিহত ৩২, ক্ষতিগ্রস্ত ১৬১৩ বসতবাড়ি

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ৪৪৮ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৩,  10:33 AM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আরও ৪৪৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ২৮২ জন। সুস্থ হয়েছেন ৬৩ হাজার ৫৩০ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭০ লাখ ৬৩ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৬৩ হাজার ৪৭৪ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৯৫ লাখ ২১ হাজার ৭৩৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৩১ জনের এবং আক্রান্ত হয়েছে ৬ হাজার ১৪৪ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৭৯১ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম