ঢাকা ০৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল ‘ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার’ এনআইডির জরুরি সেবা বন্ধ নিয়ে ইসির নতুন আদেশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৪২ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে: সংস্কৃতিমন্ত্রী যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ৮৫৩ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ আগস্ট, ২০২২,  10:37 AM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৮৫৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৩৭৫ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৬ লাখ ৬৪ হাজার ৩২৬ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৮৮ হাজার ৭২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৫৮ লাখ ৫৯ হাজার ৭৯৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৮ কোটি ১২ লাখ ৪০ হাজার ৭০০ জন। সোমবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৭২ হাজার ৮৬৫ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ২৪৮ জন। গত ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগের ২৪ ঘণ্টাতেও সবচেয়ে বেশি করোনা শনাক্ত এবং সর্বোচ্চ মৃত্যু হয়েছিল এশিয়ার দেশটিতে। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৮ হাজার ৪৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৬০ লাখ ১১ হাজার ৮৫৫ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৬৯ হাজার ১৩২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯ কোটি ১৬ লাখ ২৮ হাজার ৫৭১ জন। এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ২০ জন, দক্ষিণ কোরিয়ায় ৭০ জন, রাশিয়ায় ৮৩ জন, ফিলিপাইনে ৫৪ জন, ইতালিতে ৪১ জন, ইরানে ৪৪ জন এবং মেক্সিকোতে ৫০ জন মারা গেছেন। এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ২১৭ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম