ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২২,  9:38 PM

news image

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৮ জনে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ৯৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৭ জনে।মঙ্গলবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে আসে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ৩ হাজার ৫৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ২৭৬ জন। চলতি বছরে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৩৫ হাজার ২৬১ জন। এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে আগাম সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম