ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে নভোচারী পাঠাল শেনঝৌ-২৪ মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বাড্ডায় বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ডর্টমুন্ডের বিপক্ষে আর্সেনাল ও নাপোলির কাছে জয়বঞ্চিত ম্যানসিটি বাবার কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল মিস ইউনিভার্সে স্বপ্নভঙ্গ মাহির, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরা

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭৯৯ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর, ২০২২,  4:39 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৯৯৫ জন। এতে করে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৪ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ২৪১ জন। এ সময় কোভিডজনিত অসুস্থতায় ভুগে মৃত্যু হয়েছে ৭৯৯ জনের। এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৬ লাখ ৩৫ হাজার ৫৮ জনের। শুক্রবার করোনায় বিশ্বজুড়ে দৈনিক আক্রান্তের হিসেবে শীর্ষে ছিল জাপান; আর এই দিন কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। জাপানে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮৪০ জন এবং এ রোগে মারা গেছেন ১০০ জন। অন্যদিকে, এ দিন ব্রাজিলে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৫৬ হাজার ৮৮৯ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম