ঢাকা ২৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

গত ১ বছরে বিশ্বজুড়ে ৪৫ জন সাংবাদিক নিহত হয়েছেন: আইএফজে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২২,  6:41 PM

news image

বিশ্বজুড়ে ২০২১ সালে ৪৫ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে।বিশ্বজুড়ে ২০২১ সালে ৪৫ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বিশ্বজুড়ে ২০২১ সালে ৪৫ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে)। আইএফজে বলছে,

তারা সাংবাদিক নিহত হওয়ার হিসাব রাখা শুরুর পর এ বছরে সবচেয়ে কম সাংবাদিক নিহত হয়েছেন।  সম্প্রতি আরেক আন্তর্জাতিক মিডিয়া নজরদারি সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২১ সালে বিশ্বজুড়ে ৪৬ জন সাংবাদিক নিহত হওয়ার কথা জানিয়েছিল। আইএফজের তথ্য অনুযায়ী, ২০২১ সালে বিশ্বে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন আফগানিস্তানে- ৯ জন। এছাড়া আফগানিস্তানের প্রতিবেশীদেশ পাকিস্তানে ৩ জন, ভারতে ৪ জন ও মেক্সিকোতে ৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। বৈশ্বিক অঞ্চলের হিসেবে ২০২১ সালে সবচেয়ে বেশি সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে। আইএফজের বিবৃতিতে বলা হয়েছে, বিগত বছর এই অঞলে নিহত হয়েছেন ২০ জন সাংবাদিক। এছাড়া বিগত বছর আমেরিকা অঞ্চলে ১০ জন ও আফ্রিকা মহাদেশে ৮ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। একই সময়ে ইউরোপে নিহত হয়েছেন ৬ জন সাংবাদিক ও মধ্যপ্রাচ্যে হত্যার শিকার হয়েছেন ১ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম