ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

গতিশীল জুডিশিয়ারি তৈরিতে আমরা বদ্ধ পরিকর: প্রধান বিচারপতি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২৩,  1:54 PM

news image

আজ থেকে পঞ্চাশ, ষাট বছর আগে দেশের অবস্থা যা ছিল, এখন তা পরিবর্তন হয়েছে এবং আমরা দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। গতিশীল রাষ্ট্রের সঙ্গে খাপ খাইয়ে একটি গতিশীল জুডিশিয়ারি তৈরি করতে আমরা বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে শেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিতব্য ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর এসব কথা বলেন তিনি। এর আগে শেরপুরের বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।  তিনি বলেন, আমাদের লক্ষ একটাই, দেশকে আরও গতিশীলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া। প্রধান বিচারপতি আরও বলেন, পঞ্চাশ বছরের তুলনায় গত বছর সুপ্রিমকোর্টে ১৫৫টি ডেথ রেফারেন্স কেস নিষ্পত্তি হয়েছে। বর্তমানে নতুন মামলার চেয়ে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা বেশি, যার কারণে সর্বোচ্চ আদালতে মামলার জট অনেকটাই কমেছে। পরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জেলা আইনজীবী সমিতিতে নবনির্মিত বার লাইব্রেরীর উদ্বোধন ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সী মো. মশিয়ার রহমান, আপীল বিভাগের রেজিস্টার মো. সাইফুর রহমান এবং জেলা ও দায়রা জজ মো. তৌফিক আজিজসহ স্থানীয় আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম