ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

গণহত্যা মামলায় হাসিনার সহযোগী আসামি সাবেক আইজিপি মামুন

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২৫,  3:20 PM

news image

জুলাই-আগস্ট গণহত্যার প্রথম মামলায় শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে পুলিশের সাবেক প্রধান আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একইসঙ্গে আগামী ১৮ মার্চ তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতিও দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।রোববার (১৬ মার্চ) সকাল ১০টার পর আবদুল্লাহ আল মামুনকে পুলিশের প্রিজনভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। পরে তার বিরুদ্ধে গণহত্যা মামলার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এদিন সাভারের আসহাবুল ইয়ামিন হত্যার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সায়েদুর রহমান সুজন, মিজানুর রহমান, জাকির হোসেনকে ১৮ মে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শুনানিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নে ডান হাত ছিলেন সাবেক আইজিপি। এ কারণে তাকে সহযোগী আসামি করা হয়েছে। এছাড়া চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার মামলার তদন্ত প্রক্রিয়া চলমান। সেইসঙ্গে দ্রুত প্রতিবেদন দাখিলের আশা ব্যক্ত করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম