ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক

গণহত্যাকারীর ভিসার মেয়াদ বাড়ানোকে জনগণ ভালোভাবে নেয়নি: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৫,  2:56 PM

news image

গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর গেন্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত চারজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে ভারত তাদের স্বাধীনতা ও গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে। মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত আছেন অভিযোগ করে রিজভী বলেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টা দায়সারা মন্তব্য করেছেন। এ ছাড়াও, যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের বিচারের পাশাপাশি শেখ হাসিনার দোসরদের নামে থাকা সব স্থাপনা শহীদদের নামে নামকরণের আহ্বান জানান তিনি। রিজভীর অভিযোগ, আন্তর্জাতিক প্রেসক্রিপশনে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের প্রত্যাশার ব্যত্যয় ঘটিয়েছে সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম