ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

গণভোট আগে না হলে নির্বাচনের কোনো মূল্য নেই: জামায়াত আমির

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২৫,  2:24 PM

news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই। শুক্রবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।জামায়াতে ইসলামির আমীর বলেন, ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি দূর করা হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। গুম খুনের অভিযোগে অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তা ভয়ানক মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও এসময় মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াতে ইসলামির প্রতিনিধি ও সেইভ বাংলাদেশ’র চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীসহ অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম