ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

গণভোটের দাবিতে ইসির সামনে সমাবেশ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৫,  8:34 PM

news image

জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোটসহ নানা দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) সামনে সমবত হয়েছে কয়েকটি দল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই আলাদা আলাদা ব্যানারে মিছিলসহকারে ইসির সামনে আসতে থাকেন তারা। বিক্ষোভ শেষে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে জানা গেছে। পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ডেভেলপমেন্ট পার্টি ইসিতে স্মারকলিপি দেবে। বেলা সাড়ে ১১টা নাগাদ জাগপা, খেলাফত মজলিস ও ইসলামি আন্দোলন সমাবেশে অংশ নেয়। পর্যায়ক্রমে অন্য দলগুলোও সমাবেশে অংশ নিচ্ছে। ইসলামি আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট দিতে হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। সরকারের কিছু অর্থ খরচ হলেও গণভোটের আয়োজন করতে হবে, অন্যথায় সুষ্ঠু নির্বাচন হবে না।’ জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ সভাপতি ও দলীয় মূখ্যপাত্র রাশেদ প্রধান বলেন, ‘জুলাই সনদ আইনগত ভিত্তি দিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে এসেছি। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই।’

৫ দফা দাবি হলো—

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা।

২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম