ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

গণপূর্ত অধিদপ্তরের কাজের গতি বাড়াতে যেসব নির্দেশনা দিলো মন্ত্রণালয়

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৫,  3:19 PM

news image

গণপূর্ত অধিদপ্তরের কাজের গতিশীলতা বাড়াতে ৪ নির্দেশনা দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, গণপূর্ত অধিদপ্তরের কাজের গতিশীলতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রিকরণের লক্ষ্যে নিচের আদেশ জারি করা হলো:

১. গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ৬ষ্ঠ-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের বদলি/পদায়নের দায়িত্ব পালন করবে।

২. জোন পর্যায়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ১০-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (জোনের আওতাধীন এলাকায়) বদলি/পদায়নের দায়িত্ব পালন করবে।

৩. সার্কেল পর্যায়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ১১-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (সার্কেলের আওতাধীন এলাকায়) বদলি/পদায়নের দায়িত্ব পালন করবে।

৪. বিভাগ পর্যায়ে নির্বাহী প্রকৌশলী ১৭-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (বিভাগের আওতাধীন এলাকায়) বদলি/পদায়নের দায়িত্ব পালন করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম