ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

গণধর্ষণের হুমকি দেয়া সেই শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করলো ঢাবি

#

০৩ সেপ্টেম্বর, ২০২৫,  11:56 AM

news image

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিটকারীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও গণধর্ষণের পদযাত্রার হুমকি দেয়ার ঘটনায় শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জনসংযোগ দফতর এ তথ্য নিশ্চিত করেছে।  ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ২০২০ ২০২১ সেশনের  শিক্ষার্থী তিনি।এর আগে সোমবার (০১ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের রায়ের প্রতিবাদে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। পরে সে রায় চেম্বার আদালত স্থগিত করলে শান্ত হয় পরিবেশ। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। জানা যায়, ইসলামী ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে রিট করা ‘অপরাজেয় ৭১, অদম্য-২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দেন বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলি হুসেন। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের একজন আবাসিক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ফাহমিদার ছবি পোস্ট করে হুসেন লেখেন, ‘হাইকোর্টের বিপক্ষে আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত। (কেউ এইসব শব্দচয়ন দেখে সুশীল হইয়েন না, যে একে সাপোর্ট করবে উপরের কথাটা তার জন্যও প্রযোজ্য।’ আলি হুসেন নামের সেই ফেসবুক আইডিটি বর্তমানে ডিএক্টিভেট আছে। হুসেনের সতীর্থদের কাছ থেকে জানা গেছে, আইডিটি তিনি নিজেই চালান। এ প্রসঙ্গে হুসেনের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার মুঠোফোনে তাকে কল করলে নাম্বার বন্ধ পাওয়া যায়।অভিযোগ উঠেছে, আলি হুসেন নামে ওই শিক্ষার্থী নাকি ইসলামী ছাত্রশিবিরের কর্মী। তবে শিবির সমর্থিত ঐক্যজোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বিষয়টি অস্বীকার করেছেন। একই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদও তার শাস্তি দাবি করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম