ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২৬,  4:06 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের এই সাফল্য দেশের জনগণের এবং গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত বলে মন্তব্য করেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন এই কথা বলেন তিনি। তিনি বলেন, আমি দেশের সব জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করেছি। এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের। গণতান্ত্রিক বাংলাদেশে এখন সবাই মুক্ত। এ ছাড়াও নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সেই সঙ্গে দেশের সকল নাগরিকের উপর সমান আইন প্রয়োগ করা হবে জানিয়েছেন তারেক রহমান। এবারের নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ২০৩টি আসনে জয় পেয়েছে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৭০টি আসনে জয়লাভ করেছেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৬টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা ১৪টি আসনে জয় পেয়েছেন। বাকি আসনের ফলাফল এখনও প্রক্রিয়াধীন। বিএনপির ক্ষমতার ইতিহাস সর্বশেষ ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র প্রদানের মাধ্যমে সেই মেয়াদের সমাপ্তি ঘটে। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম