ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত করতে চায় এক শ্রেণির বুদ্ধিজীবী: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৩,  2:39 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক শ্রেণির বুদ্ধিজীবী আছে যারা সব সময় দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চায়। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।সরকার প্রধান বলেন, দীর্ঘদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এখন আর অনির্বাচিত কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে পাচ্ছে না। যদিও এতে অনেকেরই অন্তর জ্বালা আছে। যারা কোনদিন ভোটেও জিততে পারবে না, আর কোনদিন রাজনীতিও করতে পারবে না। তিনি বলেন, যাদের জনগণের মুখোমুখি দাঁড়ানোর মতো সাহস নেই। আমাদের দেশে সেই ধরনের এক শ্রেণির বুদ্ধিজীবী আছে যারা বুদ্ধি পেঁচিয়ে জীবিকা নির্বাহ করে। তারা সবসময় এই গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার চেষ্টা করে। শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ বদলে গেছে। দেশে স্থিতিশীলতা রয়েছে। তিনি বলেন, কে কোন দলের মেয়র তা দেখে কোনো বরাদ্দ দেয়নি সরকার। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি। দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম