ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশ এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৩,  2:24 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরকারপ্রধান।প্রধানমন্ত্রী বলেন, ‘৭৫ সাল থেকে বার বার গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকতে পারেনি, রাজনীতি স্থিতিশীল থাকতে পারেনি। কাজেই বাংলাদেশ সেভাবে এগোতে পারিনি। ওই সময় যারা ক্ষমতায় ছিল তারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করেনি।’ সরকারপ্রধান বলেন, ‘করোনার ধাক্কা, এরপর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আমাদের দেশের অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। এরপরও আমরা চেষ্টা করছি অগ্রযাত্রা অব্যাহত রাখতে।’  শেখ হাসিনা বলেন, ‘করোনার সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। রমজানে এক কোটি পরিবারকে কম মূল্যে পণ্য দিচ্ছি। আমরা ভর্তুকি দিয়ে রমজানের পণ্য তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছি। আমরা যখন মানুষের কষ্ট দেখি, তখন তা কীভাবে লাঘব করব, সেই অনুযায়ী কাজ করি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম