ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা নেই বিএনপির: হাছান মাহমুদ

#

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  8:45 PM

news image

গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা নেই বলেই রাষ্ট্রপতি নির্বাচনে কোনো আগ্রহ না থাকার কথা বলেছে বিএনপি। সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপির দেশ ও জনগণ নিয়ে কোনো আগ্রহ নেই। তাদের আগ্রহ ও দাবির কেন্দ্রবিন্দু তারেক রহমান এবং খালেদা জিয়া। রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ একজন অসাধারণ ব্যক্তি মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছে। যিনি বীর মুক্তিযোদ্ধা, মাঠের রাজনীতি করেছেন, বঙ্গবন্ধ হত্যার পর প্রতিবাদ করতে গিয়ে নির্যাতিত হয়েছেন। মন্ত্রী আরও বলেন,

সারাদেশে সংঘর্ষ ছড়িয়ে দিতে ও বিশৃঙ্খলা করতেই ইউনিয়নে কর্মসূচি পালন করেছে বিএনপি। আওয়ামী লীগ নেতাকর্মীরা সতর্ক পাহারায় ছিলো বলেই পারেনি। আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে না। রাজপথের দল হিসেবে কর্মসূচি সবসময় ছিলো ও থাকবে। এর আগে মতবিনিময়ে ১৫টি দাবি তুলে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ। এর মধ্যে রয়েছে মিডিয়া তালিকাভুক্ত দৈনিক সংবাদপত্রের সুষ্ঠু বিজ্ঞাপন ব্যবস্থা কার্যকর করা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইস্যু করা ক্রোড়পত্রের সব বকেয়া বিল পরিশোধের ব্যবস্থা করাসহ বিভিন্ন বিষয়। এসময় ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ গণমাধ্যমবান্ধব সরকার। সেকারণেই গত ১৪ বছরে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে৷ আশপাশের দেশ এবং পশ্চিমা দেশেও এতোটা বিকাশ ঘটেনি। যৌক্তিক দাবির প্রতি সরকার সহানুভূতিশীল বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম