ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: বিজিবি মহাপরিচালক স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি ভোটের দিন বন্ধ থাকবে যেসব সেবা

গণতন্ত্রের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুন, ২০২৩,  2:39 PM

news image

গণতন্ত্রের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৭ জুন) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন তথা গণতন্ত্রের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই। সবকিছুই সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আসাদুজ্জামান খান বলেন, জনগণের ক্ষমতায় চলতে হয় বলে আওয়ামী লীগ বিশ্বাস করে। জনগণের ক্ষমতা অব্যাহত রাখতে হলে সবার সঙ্গে আলোচনা করতে হবে। তাই সংলাপের বিকল্প কিছু নেই। এর আগে, মঙ্গলবার (৬ জুন) রাতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, দেশে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনী সমস্যা সমাধানে বিএনপির সঙ্গে সরকার আলোচনা করতে রাজি। তিনি বলেন, সংবিধানের মধ্যে থেকে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আলোচনার দরজা সবসময় খোলা আছে। বিএনপির সঙ্গে যেকোনো আলোচনা হতে পারে। প্রয়োজনে জাতিসংঘের প্রতিনিধির মধ্যস্ততায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে। অন্যদিকে, বুধবার (৭ জুন) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির সঙ্গে সংলাপ বা আলোচনার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে, বিদেশিদের মধ্যস্থতা করতে হবে। বিদেশিরা নয়, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করব। সংকটের একমাত্র সমাধান সংবিধান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম