ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

গণতন্ত্রের বাইরে অন্য উদ্দেশ্য থাকলে ভালো হবে না: আমীর খসরু

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৫,  3:02 PM

news image

গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান’ বিষয়ক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে সংস্কারের নায়ক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের ক্রান্তিকালে জাতীয়তাবাদের সত্তা দিয়েছেন তিনি। জর্জ ওয়াশিংটনের সঙ্গে তার তুলনা হয়।’ বিএনপি বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার ৯০ শতাংশ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ছয় বছর আগে খালেদা জিয়া ভিশন-২০৩০ এ সংস্কারের কথা বলেছেন। দুবারের বেশি প্রধানমন্ত্রী, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথাও উল্লেখ ছিল। এখন বিএনপিকেই সংস্কারের সবক দেয়া হচ্ছে।’ বিএনপি জিয়াউর রহমানকে কখনও মহামানব বানায়নি দাবি করে খসরু বলেন, ‘যরা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না। রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেলে সমস্যা হয়।’ বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘সব দলের সমর্থনে এই সরকার গঠন হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা উচিত। আর যদি গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেটা ভালো হবে না। সরকারের কথাবার্তা আচার-আচরণে এর বাইরে কিছু চিন্তা করা সমুচিত নয়।’ গণতন্ত্র নির্বাচন নিয়ে জাতীয় ঐক্য হতে পারে বলে উল্লেখ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ‘সব বিষয়ে ঐক্য নাও থাকতে পারে। তবে নির্বাচিত সরকার যত দ্রুত হবে তত ভালো।’ এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘সংস্কারের অগ্রদূত বিএনপি। দুই বছর আগেই তারেক রহমান ঘোষণা করেছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম