ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২২,  4:31 PM

news image

বিএনপির সামনে কঠিন সময় আসছে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবাইকে ঐক্যবদ্ধ করে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। এসময় ভিন্ন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করতে সরকার নতুন নতুন আইন করছে বলেও মন্তব্য করেন তিনি। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রতিদিন নতুন নতুন আইন তৈরি করা হচ্ছে, যে আইনগুলো মানুষের ভিন্নমত প্রকাশ করার স্বাধীনতাকে খর্ব করে দিচ্ছে। পরিকল্পিতভাবে একটা একদলীয় শাসনব্যবস্থা-ভিন্ন মোড়কে গণতন্ত্রের লেবাস লাগিয়ে দিয়ে তারা সেটা প্রতিষ্ঠা করতে চাইছে। তিনি আরও বলেন, আমাদের সামনে খুব কঠিন সময়। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। এই নেত্রীকে আজ সম্পূর্ণ মিথ্যা মামলায় জড়িয়ে অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে। অত্যন্ত অসুস্থ তিনি। তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আমরা প্রায় ১৪ বছর ধরে গণতন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। সেটা তখনই সম্ভব হবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি, মানুষকে জাগিয়ে তুলতে পারি। মানুষকে রাস্তায় নিয়ে এসে এই ভয়াবহ সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান গড়ে তুলতে পারি। সেটাই আমাদের লক্ষ্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম