ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২৩,  4:29 PM

news image

ভেজাল প্রতিরোধ ও পুষ্টিমান বজায় রাখতে বাজারে আর খোলা সয়াবিন বিক্রি করা যাবে না। মঙ্গলবার (১ আগস্ট) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করতে মাঠে থাকছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত ২৬ জুলাই এক কর্মশালায় এ বিষয়ে অভিযানের কথা জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, আইন অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে প্যাকেটজাত সয়াবিন তেল বিক্রি করতে হবে। খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে না। আমরা এটি বিক্রি বন্ধে মাঠে নামব। সারাদেশে একযোগে এই অভিযান পরিচালনা করা হবে। অভিযানে ভোক্তা অধিকারকে সহযোগিতা করবে জাতীয় হার্ট ফাউন্ডেশন। এদিকে ‌কনজুমারস এসােসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ করলে যারা ২০০-২৫০ গ্রাম করে কিনে, তাদের জন্য সমস্যা সৃষ্টি হতে পারে। তাই বাজারে ২৫০-৫০০ গ্রামের প্যাকেট সহজলভ্য করতে হবে। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা উচিত। এর আগে, গত বছরের ২০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৩১ জুলাইয়ের পর বাজারে আর খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে না। সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে নামছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম