ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ছয় বছরে উচ্চ শিক্ষায় বাংলাদেশীদের বিদেশে পাঠানো অর্থের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত মিসরকে সমতায় ফেরালেন জিকো রাজধানীতে দুই ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

খেয়াল-খুশিমতো ওষুধের দাম বাড়ানো বন্ধের নির্দেশ হাইকোর্টের

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৪,  12:52 PM

news image

খেয়াল-খুশিমতো ওষুধের দাম বাড়ানো বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। এ সময় আদালত ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে অনুমোদনহীন কাঁচামাল আমদানি বন্ধে নির্দেশ দেন। এমনকি, অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধের নির্দেশও দেন আদালত। স্বাস্থ্য সচিব, ওষুধ প্রশাসনের মহাপরিচালককে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দেন হাইকোর্ট। এ-সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (২৯ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ‘স্বেচ্ছাচারী ও আইনবহির্ভূতভাবে’ কোম্পানিগুলোর ওষুধের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে ক্যাব। রিটে যেসব কোম্পানির ওষুধের দাম ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট-২০২৩-এর ৩০ ধারা অনুযায়ী নির্ধারণ করা হয়নি, সেগুলোর কাঁচামাল আমদানি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম