ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৯

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ মে, ২০২৩,  6:07 PM

news image

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে নারীসহ ৯ জনের মৃত্যু হয়েছে।রোববার (২১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ ও দুইজন নারী। নিহতদের সবার বয়সই ১৮ বছরের বেশি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটির রাজধানী সান সালভাদরের মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় ফুটবল লিগের একটি ম্যাচ চলছিল। কিন্তু নির্ধারিত সময়ের পর গেট বন্ধ করে দেওয়া হলেও বিপুল সংখ্যক সমর্থক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে ম্যাচটি স্থগিত করা হয়। দেশটির ফুটবল ফেডারেশন এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। এদিকে, প্রকৃত ঘটনা জানতে পুলিশকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেলে। এক টুইট বার্তায় তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, তারা শাস্তির বাইরে থাকতে পারবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম