ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

খেলতে গিয়ে ওড়নায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৪,  11:07 AM

news image

রাজধানীর বংশালে আগামাসি লেনের বাসায় খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঝুমুর (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে শিশুটির স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন। অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুর বাবা ইউসুফ মিয়া বলেন, আমার দুই ছেলে এক মেয়ের মধ্যে ঝুমুর ছিল মেঝ। আজ রাতে খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে কখন যে সে জ্ঞান হারিয়ে ফেলে তা আমরা নিজেরাই বুঝতে পারিনি। পরে বিষয়টি বুঝতে পেরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মেয়ে আর বেঁচে নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছিলাম। ঘটনাটি তারাই তদন্ত করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম