ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার দেশে স্বর্ণের দামে বড় ধস যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

খুসিকের বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় সাইকেলআরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুলাই, ২০২২,  12:02 PM

news image

খুলনা জিরো পয়েন্ট এলাকায় খুলনা সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় আব্দুল জলিল (৬০) নামের এক সাইকেলআরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক জানান, সাইকেলআরোহী আব্দুল জলিল কৈয়া বাজারের দিক থেকে জিরো পয়েন্টের দিকে আসছিলেন। জিরো পয়েন্টের কাছাকাছি শিকদার ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাকের ধাক্কায় তিনি ঘটনাস্থলে নিহত হন।

পরে স্থানীয় লোকজন খুলনা সিটি করপোরেশনের ময়লাবাহী একটি গাড়ি আটক করে। পরে সেটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। নিহত আব্দুল জলিল নগরীর সোনাডাঙ্গা তৃতীয় আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। খুলনা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আব্দুল আজিজ জানান, নগরী থেকে ময়লাবোঝাই একটি ট্রাক রাজবন্ধ এলাকায় ডাম্পিং করার জন্য যাচ্ছিল। সে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছে বলে তিনি শুনেছেন। তবে, সে ট্রাকটি দুর্ঘটনার পর রাজবন্ধ চলে যায়। পরে আরেকটি ট্রাক ময়লা নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সেটিকে আটক করে। বিষয়টি তিনি থানায় জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম