ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

খুলনা রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিনিধি

২৩ অক্টোবর, ২০২২,  11:27 AM

news image

খুলনা রেল স্টেশনে ভাংচুরের ঘটনায় বিএনপির অজ্ঞাত পরিচয় ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) রাতে খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদি হয়ে খুলনা জিআরপি থানায় মামলাটি দায়ের করেন। তিনি জানান, শনিবার বিএনপির গণসমাবেশে আসা অনেক নেতাকর্মী রেল স্টেশনের ভেতরে ঘোরাঘুরি করছিলেন। পুলিশ তাদেরকে বাইরে যাওয়ার আহবান জানালে তারা ক্ষিপ্ত হয়। একপর্যায়ে দুপুরে মেইন গেট, বুকিং কাউন্টার ও সার্ভার রুমের ১৬টি গ্লাস ভাংচুর করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে মামলা দায়ের করেছেন।  খুলনা জিআরপি থানা পুলিশ জানায়, মামলার এজাহারে আসামি হিসেবে অজ্ঞাত পরিচয় ১৫০ থেকে ১৭০ জনের কথা উল্লেখ করা হয়েছে। তারা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম