ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম বহিরাগতদেরকে অবিলম্বে ঠাকুরগাঁও ছাড়ার নির্দেশ দুই মাস পর ফের বাংলাদেশে বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চোর ধরে গণপিটুনি, নিহত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর

খুলনা রেলওয়ে পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০২৬,  7:17 PM

news image

খুলনা রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্ব পালনকালে সম্রাট বিশ্বাস (বিপি নং : ৯৯১৮২১৪৯২৯) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে পুলিশ লাইনের অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার এসআরপি, সোনাডাঙ্গা থানা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ক্রাইম সিনের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন। নিহত সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাসও পুলিশ বাহিনীর একজন সদস্য। তিনি বর্তমানে সাতক্ষীরা জেলায় কর্মরত রয়েছেন। খুলনা মে‌ট্রোপলিটন পু‌লি‌শের উপক‌মিশনার (দ‌ক্ষিণ) মো. তাজুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, দ্রুতই মূল ঘটনা খুঁজে বের করা হ‌চ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম