ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

খুলনা অঞ্চলের ৫ নদীর পানি বিপদসীমার ওপরে

#

নিজস্ব প্রতিনিধি

০৩ অক্টোবর, ২০২৩,  11:07 AM

news image

দক্ষিণাঞ্চলের নদনদীতে জোয়ারের চাপ বেড়েছে। এর ফলে বিভিন্ন নদনদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী পাঁচটি নদীর আটটি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, বেতনা খোলপেটুয়া, রূপসা, পশুর, শিবসা, ইছামতি নদীর আটটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ কারণে কপোতাক্ষ, শিবসা, পশুর নদীসহ বিভিন্ন নদীর তীরে ভাঙন, তীরবর্তী এলাকার বসতবাড়ি ও ফসলি জমি নিমজ্জিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড খুলনার সহকারী প্রকৌশলী মধুসূদন মল্লিক বলেন, খুলনার নদনদীগুলোতে পানির চাপ বেশি রয়েছে। জেলার চারটি পয়েন্টে নিয়মিত পানির চাপ মাপা হয়। গত তিন দিন প্রতিটি পয়েন্টেই বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড খুলনা ২-এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, পূর্ণিমার প্রভাবে গত তিন দিন ধরে নদনদীগুলোতে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সোমবার কিছু নদীতে পানির চাপ সামান্য কমেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম