ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

খুলনায় ৭৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

#

নিজস্ব প্রতিনিধি

১২ মে, ২০২২,  1:23 PM

news image

খুলনার বড়বাজার এলাকার তিনটি গোডাউনে অভিযান চালিয়ে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন এবং ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পামওয়েল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশিষ বসাক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিন প্রতিষ্ঠানে তেল মজুত রাখায় তাদের জরিমানার পাশাশাশি সঠিক মূল্যে বিক্রির জন্য বলা হয়েছে। র‌্যাব ৬ এর পু‌লিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাাম ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জান‌তে পে‌রে এ অ‌ভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানে ৭৩ হাজার ৩২লিটার সয়া‌বিন ও ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পামওয়েল মজুতের প্রমাণ মিলেছে। এ কারণে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। তি‌নি আরও ব‌লেন, সরকারি নিয়ম নী‌তি উ‌পেক্ষা ক‌রে খুলনার ব্যবসায়ীরা বাজা‌রে কৃ‌ত্রিম সংকট সৃষ্টি কর‌ছে। তাই ভ‌ষ্যিতে এ সংকট তারা যেন তৈ‌রি না কর‌তে পা‌রে, তাই তা‌দের জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। ত‌বে জনস্বা‌র্থে অ‌ভিযান অব্যাহত থাক‌বে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম