ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

খুলনায় বাসচাপায় ইমাম ও মুয়াজ্জিন নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর, ২০২২,  10:50 AM

news image

খুলনা মহানগরীর হরিণটানা থানার রাজবাঁধ এলাকায় বাসচাপায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৬টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রতিবাদে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। নিহতরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাটাবুনিয়া এলাকার মো. কাওছার হোসেনের ছেলে হাফেজ মো. শরিফুল ইসলাম (২২) এবং রাজবাঁধ এলাকার মো. মোস্তফার ছেলে মো. বেল্লাল হোসেন (২৫)। জানা গেছে,

আজ সোমবার ভোরে শরিফুল ইসলাম ও বেল্লাল হোসেন রাজবাঁধ থেকে মাদানীনগর মাদরাসায় যাওয়ার জন্য খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গে একটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে এ ঘটনার প্রতিবাদে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অবরোধ করে স্থানীয়রা। এ বিষয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, আজ সোমবার সকালে এ খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাস ও চালককে গ্রেপ্তারের আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে নেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম