ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

খুলনায় পুলিশ-বিএনপি মুখোমুখি, রেলস্টেশন ভাঙচুর

#

নিজস্ব প্রতিনিধি

২২ অক্টোবর, ২০২২,  2:40 PM

news image

খুলনা রেলস্টেশনে শনিবার দুপুর ১২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়ে রেলস্টেশনের ১৬টি গ্লাস ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীদের অনেকে রেলস্টেশনে বসছিলেন। পুলিশ তাদেরকে স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করলে তারা ক্ষিপ্ত হয়। প্রথমে বাকবিতণ্ডা, পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়ে মেইন গেট, বুকিং কাউন্টার ও সার্ভার রুমের গ্লাস ভাঙচুর করে। পরে বিপুল সংখ্যক পুলিশ আসলে বিএনপি নেতাকর্মীরা শান্ত হয়। খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে। তিনি আরও জানান, দুপুর ১২ টা ১০ মিনিটে রাজশাহী থেকে সাগরদাড়ি ট্রেন খুলনায় আসার কথা থাকলেও সেটি আসেনি। তবে কি জন্য আসেনি তা তিনি বলতে পারেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম