ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

খুলনায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মে, ২০২২,  10:06 AM

news image

ছবি : সংগৃহীত

খুলনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইন্সপেক্টর মঞ্জুরুল হাসান মাসুদের বিরুদ্ধে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল রোববার খুলনা মহানগরীর ছোট মির্জাপুর রোডের একটি স্থানে এনে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী নারী নিজেই খুলনা সদর থানায় এসে প্রথমে অভিযোগ করেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন এবং ভুক্তভোগী নারীর স্বজনরা বলেন, ‘চার/পাঁচদিন আগে ওই নারী নিজের ফেসবুক একাউন্টের সমস্যা নিয়ে পিবিআই ইন্সপেক্টর মাসুদকে জানায়। মাসুদ তার সমস্যার সমাধান করে দিবে আশ্বাস দেয় এবং নিয়মিত ফোনে কথা বলে।

এতে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে রোববার দুপুরে ওই নারীকে পিবিআই ইন্সপেক্টর তার সঙ্গে দেখা করতে বলে। ভুক্তভোগী নারী দেখা করতে এলে তাকে পত্রিকা অফিসের পাশের একটি কক্ষে নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে ভুক্তভোগী নারী থানায় এসে অভিযোগ করেন।’ অভিযুক্তের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন। ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। গাইনী বিভাগের রেজিষ্ট্রার ফরজানা কবির জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই কলেজ ছাত্রীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম