ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় পুকুর থেকে একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২১,  4:35 PM

news image

কয়রা উপজেলায় একটি পুকুর থেকে বাবা-মা ও মেয়ের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাগালী ইউনিয়নের কামালিয়া গ্রামের পুকুর থেকে ওই তিনজনের ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন— একই এলাকার হাবিবুল্লাহ, তার স্ত্রী বিউটি এবং মেয়ে টুনি। জানা যায়, স্থানীয় মাজেদের বাড়ির পাশের পুকুরে ওই তিনজনের লাশ ভাসমান অবস্থায় এলাকাবাসী দেখতে পান। এর পর তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে নিহতদের লাশ উদ্ধারের কাজ শুরু করে। এখনও উদ্ধারকাজ চলছে। কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহাদাৎ হোসেন বলেন, বাগালী ইউনিয়ন পরিষদের পাশে বসবাসকারী হাবিবুল্লাহসহ তার স্ত্রী এবং মেয়ের লাশ পাওয়া গেছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম