ঢাকা ২৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম বহিরাগতদেরকে অবিলম্বে ঠাকুরগাঁও ছাড়ার নির্দেশ দুই মাস পর ফের বাংলাদেশে বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চোর ধরে গণপিটুনি, নিহত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর

খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০২৬,  11:14 AM

news image

খুলনার রূপসায় ছেলেকে হত্যার দেড় মাস পর তার বাবা আক্তার ঢালীকে (৫২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  সোমবার রাতে রূপসার দুর্জনীমহল শহীদের মোড় ঢালী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।


পুলিশ জানায়, রাত পৌনে সাতটার দিকে উপজেলার আইচগাতি দুর্জনীমহল গ্রামে বাড়ির সামনে বসে ছিলেন আক্তার ঢালী। এ সময় দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে চলে যায়। একটি গুলি তার শরীরের ডান দিকে বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষনা করেন।


এর আগে গত ১৫ আগস্ট উপজেলার দুর্জনী মহল গ্রামে জয় ঢালীকে গলা কেটে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।  রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ বলেন, হত্যায় জড়িতদের গ্রেফতার চেষ্টা করছে পুলিশ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম