ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

#

নিজস্ব প্রতিনিধি

০৪ মার্চ, ২০২৩,  2:17 PM

news image

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহ এর ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে চলমান চিকিৎসকদের কর্মবিরতি ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে। শনিবার (৪ মার্চ) দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা জেলা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম এই ঘোষণা দেন। এ ঘোষণায় সাধারণ রোগী ও তাদের স্বজনদের মাঝে স্বস্তি ফিরেছে। তিনি বলেন, আমাদের কর্মসূচি আজকে এই সময় থেকে ৭ দিনের জন্য স্থগিত করলাম। তবে সন্ধ্যায় আমরা সাধারণ সভা করে প্রেস ব্রিফিং করব। এর আগে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন,

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশিদা সুলতানা, খুলনা বিএমএর সভাপতি ডা. বাহারুল আলম ও সাধারণ সম্পাদক ডা. মেহেদি নেওয়াজসহ চিকিৎসকরা বৈঠকে বসেন। বৈঠক শেষে কর্মসূচি স্থগিত করা হয়। কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, তারা ৭ দিনের জন্য কর্মবিরতি স্থগিত করবে। আমরা অনুরোধ করব এখন থেকেই তারা যেন কাজে যোগ দেন। সন্ধ্যায় সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে। সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য যার যে দায়িত্ব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। এর আগে শুক্রবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে আসা চার সদস্যের প্রতিনিধিদের উপস্থিতিতে দফায় দফায় বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। এদিকে যাদের বিরুদ্ধে চিকিৎসক নিশাতের ওপর হামলার অভিযোগ উঠেছে তারা জানিয়েছেন ভিন্ন কথা। এক মা তার শিশু সন্তানকে ডা. শেখ নিশাত আব্দুল্লাহর কাছে নিয়ে গেলে তিনি ওই নারীকে কু প্রস্তাব দেন। এতে তিনি রাজি না হওয়ায় শিশুটির অপচিকিৎসা করেন ডা. শেখ নিশাত আব্দুল্লাহ। এতে শিশুটি বাম হাতের একটি আঙ্গুল হারিয়েছে। ওই শিশুর মা সাতক্ষীরা পুলিশেরেএক এএসআইর স্ত্রী। তিনি বুধবার (১ মার্চ) ও বৃহস্পতিবার (২ মার্চ) খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানেও তিনি চিকিৎসকের বিরুদ্ধে কু-প্রস্তাব দেওয়ার পাশাপাশি সন্তানের চিকিৎসায় অবহেলা এবং তার হাতের আঙুলে পচন ধরার অভিযোগ আনেন। তিনি মহানগরীর সোনাডাঙ্গা থানায় দুই চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে মামলাও করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম