ঢাকা ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রথমবার অফিস করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর ও প্রতিমন্ত্রী শামা বছরের প্রথম মাসেই সড়কে ঝরল ৪৮৭ প্রাণ একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ১ মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই: জামায়াত আমির সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তিন বছরে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি, প্রথম ধাপের ক্লিক ডে শেষ ভারতের যৌনপল্লি থেকে যেভাবে উদ্ধার হলো ১১ বাংলাদেশি নারী রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

খুলনায় কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মার্চ, ২০২২,  10:33 AM

news image

খুলনায় কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে নগরীর শেখ শহীদ আবু নাসের স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খানজাহান আলী থানার ইস্টার্ন গেট গাবতলা এলাকার রহমান শেখের ছেলে আলাউদ্দিন শেখ (৩০) ও আটরা গিলাতলা এলাকার মো. আরজু আল চয়ন (২৮)। আর দুর্ঘটনায় আহত হয়েছেন গাবতলা এলাকার আনসার আলীর ছেলে হামিদুর রহমান (২৮)।  খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়,

ওই তিন জনই একটি মোবাইল ফোন কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো ডিউটি শেষে তারা একই মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। রাত ১১টার দিকে আবু নাসের স্টেডিয়ামের কাছে পৌঁছালে হঠাৎ একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান বাম দিকে টার্ন নেয়। এসময় মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে তিনজন সড়কে ছিটকে পড়েন। পরে দুইজনের শরীরের ওপর দিয়ে কাভার্ডভ্যানের চাকা চলে যায়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে খুলনা সদর ফায়ার সার্ভিসের সদস্য ও আশপাশের মানুষ ছুটে আসেন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে রাত পৌনে ১২টার দিকে আলাউদ্দিন ও চয়ন নামে দুই জনের মৃত্যু হয়। দৌলতপুর থানা পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটিকে জব্দ করতে পারলেও চালককে ধরতে পারেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম