ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

খুনের মামলায় একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মার্চ, ২০২৩,  1:57 PM

news image

জয়পুরহাটে খুনের মামলায় স্বামী-স্ত্রী ও তিন ছেলেসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৬ মার্চ) জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম এ রায় দেন। এ সময় আসামিরা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার দেবরাইল এলাকার আহাম্মদ আলী, তার স্ত্রী মিনা বেগম, তাদের তিন ছেলে মোন্তাজ আলী, এন্তাজ আলী, আলতাব হোসেন এবং একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন।

আদালত সূত্র থেকে জানা গেছে, ২০০৭ সালের ১১ এপ্রিল সদর উপজেলার দেবরাইল গ্রামের রশিদ পরিবারের সদস্যের সঙ্গে সাংসারিক বিষয়ে আলাপ আলোচনা করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা একজোট হয়ে রাশিদের পরিবারের ওপর হামলা করে। পরে গুরুতর আহত অবস্থায় রশিদকে হাসপাতালে নিলে মারা যান তিনি।অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল জানান, এ ঘটনায় নিহতের ছেলে মিজানুর রহমান সদর থানায় একটি মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় দেন। এ সময় প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম