ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

খুনিদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০২৪,  3:54 PM

news image

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আপনারা দেখেছেন ছাত্র ও সাধারণ মানুষকে কীভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের বিচার অবশ্যই আমরা করব। তাদের বিচার করার জন্যই আমরা নতুন বাংলাদেশ অর্জন করেছি। খুনিদের বিচার অবশ্যই করা হবে বাংলার মাটিতে। তাদের কঠোরতম শাস্তির আওতায় আনা হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ও টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিলকুকরি গ্রামের বাসিন্দা একরামুল হক সাজিদের জানাজায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, সাজিদ আমার ভাই। আজ সে আমাদের মাঝে নেই। আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। সাজিদরা জাতীয় বীরে পরিণত হয়েছে। বীরের মতো বাঁচা কী জিনিস, তা সে দেখিয়ে দিয়ে গেছে। এর আগে, তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম সাজিদের বাড়িতে যান এবং তার মা-বাবাকে সান্ত্বনা দেন। সবসময় পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এ সময় প্রশাসনের কর্মকর্তা ও সমন্বয়করা তার সঙ্গে ছিলেন। প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একরামুল হক সাজিদ। পরে বুধবার (১৪ আগস্ট) বেলা সোয়া দুইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম