ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

খিলগাঁও থানার শ্রমিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সালমান-মামুনকে

#

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৪,  11:18 AM

news image

খিলগাঁও থানার পরিবহন শ্রমিক হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এ ছাড়া নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (১৬ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। খিলগাঁওয়ের হত্যাচেষ্টা মামলার শুনানিতে পুলিশ জানায়, ৪ আগস্ট খিলগাঁওয়ের তালতলা এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি করে পুলিশ। সে সময় হাতে ও কপালে গুলিবিদ্ধ হন মামলার বাদী। উল্লিখিত ঘটনার সাথে আসামিরা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। তাই এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে। শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী উল্লিখিত মামলায় আসামিদের যোগসাজশ তুলে কারাগারে পাঠানোর আবেদন জানায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম