ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিকশাচালকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২২,  10:32 AM

news image

রাজধানীর খিলগাঁও এলাকায় বাসার ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আলামিন আকন্দ (৩৭) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মে) রাতে খিলগাঁও আদর্শ গলি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। আলামিনের স্ত্রী ঝুমুর আক্তার জানান, আমার স্বামী রিকশা চালিয়ে বাসায় এসে টেবিল ফ্যানের সুইচে হাত দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম