ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দাউদকান্দিতে অসহায় মানুষের মাঝে জনঅধিকার কল্যাণ সোসাইটির থানা কমিটির খাদ্য বিতরণ গৌরীপুরে শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান আসামি যুবদল নেতা বহিষ্কার সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত

খিলগাঁওয়ে বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২২,  2:00 PM

news image

রাজধানীর খিলগাঁওয়ে তিলপাপাড়ার একটি বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে নীলুফা আক্তার হাসি নামের গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে তিলপাপাড়ার ১১ নম্বর রোডের বাসা থেকে পুলিশ নীলুফা আক্তার হাসির মরদেহ উদ্ধার করে। তার স্বামী বজলুর রশিদ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) উপপরিদর্শক হিসেবে কর্মরত। ময়নাতদন্তের জন্য মরদেহ বিকেলে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। গৃহবধূর স্বামী বজলুর রশিদ বলেন, আমি সকালে করোনা টেস্ট করার জন্য বাসা থেকে বের হই।

পরে বাড়ির মালিক আমাকে ফোন করলে আমি বাসায় এসে দেখি সে (স্ত্রী) গলায় ফাঁস দিয়ে ঝুলছে। পরে পুলিশকে খবর দিই। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়। তিনি আরও বলেন, তার ডায়াবেটিস সবসময় ২০-২৫ থাকত। সে কয়েকবার স্ট্রোকও করেছে। আমার সঙ্গে তার কোনো মনোমালিন্য বা ঝগড়া কোন কিছুই হয়নি। কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল, সেটাই বুঝতে পারছি না। আমার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। স্ত্রীর বাড়ি পাবনা জেলার সুজানগরে। হাসির মৃত্যুর বিষয়ে পুলিশের কাছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। অস্বাভাবিক মৃত্যু বিবেচনায় ইউডি মামলা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম