ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৪,  10:59 AM

news image

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সেলিম জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ি সংলগ্ন রেললাইনের ওপর বসে ছিলেন ওই যুবক। এমন সময় কমলাপুরগামী একটি ট্রেন তার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই কাটা পড়ে বিচ্ছিন্ন হয় তার দুই পা। তিনি জানান, দুর্ঘটনার পরই তাকে ঢাকা মেডিকেলে এনে ভর্তি করানো হয়। আশপাশের কেউ তার নাম-পরিচয় জানাতে পারেনি। চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, চিকিৎসাধীন ওই যুবক ভোরে মারা গেছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম