ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় জাবি কর্মকর্তা নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২১,  5:58 PM

news image

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় অপর একটি ট্রেনের ধাক্কায় আশরাফুল আলম (বাচ্চু) (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত ছিলেন বলে তাৎক্ষণিকভাবে জানা যায়। গতকাল শনিবার (৬ নভেম্বর) রাতে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের যাত্রী ছিলেন আশরাফুল আলম। খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে রেল ক্রসিংয়ে ট্রেনটি ধীরগতিতে চলছিল। এসময় ট্রেন থেকে নেমে রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আশরাফুল আলম ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন, পরিবহন ধর্মঘটের কারণে বাস না চলায় তিনি ট্রেনে করে জামালপুর থেকে ঢাকায় ফিরছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম