ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের কানাডার উত্তরাঞ্চলের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী এআই নিয়ন্ত্রণ নিয়ে বড় চুক্তির ঘোষণা ট্রাম্পের মা-বাবার খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল শিশুর সাংবাদিক থেকে উগান্ডার তোরো রাজ্যের রাজা হলেন কিজানাঙ্গোমা ১১৫ অভিযোগের প্রায় সবকটিতেই দোষী ম্যানসিটি, যা বলল ক্লাব হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

খিলক্ষেতে মোটরসাইকেল ধাক্কায় এক ব্যক্তি নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২১,  7:53 PM

news image

রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ-১ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হাবিবুর রহমান (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১২টায় মৃত ঘোষণা করেন।

বরিশাল গৌরনদী উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্লার ছেলে হাবিবুর। কুড়িল বিশ্বরোড শেওড়া বাজার এলাকায় থাকতেন অবিবাহিত হাবিবুর। খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, সকালে নিকুঞ্জ ১ নম্বর গেটের সামনে দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয় বলে জানতে পেরেছি। এতে গুরুতর আঘাত পান তিনি। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থান অবনতি হলে স্বজনরা ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপর চালক মটরসাইকেল নিয়ে পালিয়ে যান। মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম