ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের কানাডার উত্তরাঞ্চলের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী এআই নিয়ন্ত্রণ নিয়ে বড় চুক্তির ঘোষণা ট্রাম্পের মা-বাবার খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল শিশুর সাংবাদিক থেকে উগান্ডার তোরো রাজ্যের রাজা হলেন কিজানাঙ্গোমা ১১৫ অভিযোগের প্রায় সবকটিতেই দোষী ম্যানসিটি, যা বলল ক্লাব হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

খিলক্ষেতে আইল্যান্ড ভেঙে বাস উঠল মাইক্রোবাসে

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২১,  7:04 PM

news image

রাজধানীর খিলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে নিয়ন্ত্রণ হারায় এনা পরিবহণের একটি বাস। পরে আইল্যান্ড ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপরে উঠে যায় বাসটি। ঘটনার পর বাসটি জব্দ করেছে খিলক্ষেত থানা পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সাবরিনা রহমান মৌরি। এসআই মৌরি বলেন,

‘বাসটি আইল্যান্ড ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপরে উঠে গেলেও এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। তবে মাইক্রোবাসের চালক তাঁর হাতের আঙুল সামান্য আঘাত পেয়েছেন।’ ‘বাসটিকে জব্দ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। তবে, বাসের চালক ও চালকের সহকারীসহ বাসের কোনো যাত্রীকে আমরা ঘটনাস্থলে পাইনি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে’,-বলেন এসআই মৌরি। ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এনা পরিবহণের ওই বাসটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম