ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

খালেদা জিয়ার হার্টে এখনও দুটি ব্লক আছে: চিকিৎসক

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২২,  2:06 PM

news image

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। শনিবার (১১ জুন) একটিতে রিং পরানো হয়েছে। চ্যানেল টোয়েন্টিফোরকে টেলিফোনে এ কথা জানিয়েছেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি আরও জানান, লিভারের সমস্যা-সহ শারীরিক সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে বাকি দুটি ব্লকের জন্য অস্ত্রোপচার করা হয়নি। গত শুক্রবার (১০ জুন) রাতে হৃদযন্ত্রের সমস্যা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ভর্তি হন বেগম জিয়া। পরদিন সকালে, তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৈঠক করে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেয়।  অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে এনজিওগ্রাম করা হলে ব্লক ধরা পড়ায়, একটিতে রিং পরানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম