ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

খালেদা জিয়ার সম্মানে বিভিন্ন দূতাবাসে পতাকা অর্ধনমিত

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৬,  12:56 PM

news image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে এবং রাষ্ট্রীয় শোকের প্রতি সংহতি জানিয়ে ঢাকার বিভিন্ন বিদেশি দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বুধবার ঢাকার জার্মান দূতাবাস এবং ব্রিটিশ হাইকমিশনে পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করা হয়। ঢাকার ব্রিটিশ হাইক‌মিশ‌ন এক বার্তায় জা‌নি‌য়ে‌ছে, খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের অংশ হি‌সে‌বে ব্রিটিশ হাইক‌মিশ‌নে যুক্তরা‌জ্যের জাতীয় পতাকা অর্ধন‌মিত রাখা হ‌য়ে‌ছে। আমা‌দের ভাবনা তার প‌রিবার (খা‌লেদা জিয়া) এবং বাংলা‌দে‌শের মানু‌ষের স‌ঙ্গে র‌য়ে‌ছে। প্রসঙ্গত, খা‌লেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিনদিনের রাষ্ট্রীয়ভাবে শোক পালন শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার পর্যন্ত এ শোক পালন করা হবে। এছাড়া, খালেদা জিয়ার জানাজার জন্য বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে আজসহ তিনদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩০ ডিসেম্বর সকা‌লে মারা যান। বুধবার জানাজা শেষে তাকে চন্দ্রিমা উদ্যানে সমাহিত করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম