ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ নিয়ে যা জানালেন আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৩,  2:27 PM

news image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আবেদন পেলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রোববার (৫ মার্চ) দুপুরে রাজধানীর বিচার প্রশিক্ষণ প্রশাসন ইনস্টিটিউট মিলনায়তনে সরকারি মামলার ট্র্যাকিং সিস্টেম ‘সলট্র্যাক’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। আগামী ২৪ মার্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারসাজা স্থগিতের মেয়াদ শেষ হবে। বিএনপির পক্ষ থেকে মেয়াদ বাড়ানোর কোনো আবেদন পেয়েছেন বা তাকে পুনরায় কারাগারে পাঠানোর পরিকল্পনা সরকারের আছে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আমরা এখনো কোনো আবেদন পাইনি। আবেদন পেলে সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম